গুয়াহাটিতে ISRO-র নতুন মহাকাশ নজরদারি কেন্দ্র, বাড়বে উপগ্রহ ট্র্যাকিং ক্ষমতা

আমুদরিয়া নিউজ: মহাকাশে ভারতের উপগ্রহ ও অন্যান্য বস্তুর গতিবিধি নজরে রাখতে গুয়াহাটির কাছে নতুন একটি অত্যাধুনিক কেন্দ্র গড়ে তুলছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। কেন্দ্রটি NETRA—Network for Space Object Tracking and Analysis প্রকল্পের অংশ।

চন্দ্রপুরে তৈরি হতে চলা এই কেন্দ্রে উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে মহাকাশে থাকা উপগ্রহ, মহাকাশের ধ্বংসাবশেষ বা space debris এবং অন্যান্য বস্তুর গতিপথ নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে ভারতের মহাকাশ সম্পদকে সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতেও সাহায্য করবে এই ব্যবস্থা।

শুধু মহাকাশ নজরদারিই নয়, এই পরিকাঠামো থেকে বায়ুমণ্ডল, মেঘ, মহাকাশের আবহাওয়া এবং আবহাওয়ার বিভিন্ন প্রক্রিয়া নিয়ে গবেষণার সুযোগও বাড়বে। পাশাপাশি বজ্রপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস, বন্যার নজরদারি এবং বিমান চলাচলের ক্ষেত্রে তথ্য ব্যবহারের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *