বিশ্ব অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতি নিয়ে RBI-এর আশাবাদ

আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জ্বালানির দামের অস্থিরতার মধ্যেও ভারতের আর্থিক ও বৈদেশিক খাত তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। RBI Bulletin-এ বলা হয়েছে, শক্তিশালী অভ্যন্তরীণ অর্থনীতি, পরিষেবা রফতানি এবং রেমিট্যান্স ভারতের অর্থনীতিকে সমর্থন জোগাচ্ছে।

RBI-এর তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হয়েছে। একই সময়ে পরিষেবা রফতানি ও রেমিট্যান্সের জোরে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতিও নিয়ন্ত্রিত রয়েছে। জুলাইয়ে ভারতের নেট FDI-তেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে।

এদিকে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ছিল ৭৬৫.৯ বিলিয়ন ডলার। তবে পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা, জ্বালানির দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারের অনিশ্চয়তাকে ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে RBI।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *