বিতর্কের মাঝেই স্থগিত জ্ঞানেশ কুমারের উত্তরপ্রদেশ সফর

আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উত্তরপ্রদেশ সফর স্থগিত করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর মেরঠে এবং ২৮ সেপ্টেম্বর বারাণসীতে তাঁর Electoral Literacy Club-এর কর্মসূচি ও তরুণদের সঙ্গে মতবিনিময়ের কথা ছিল। দুটি কর্মসূচিই আপাতত স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে সামনে এসেছে, যখন নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্য এবং SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্ক চলছে। ফলে সফর স্থগিতের সঙ্গে বর্তমান বিতর্কের যোগ রয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই জল্পনা খারিজ করা হয়েছে। কমিশনের আধিকারিকদের দাবি, ২১ সেপ্টেম্বরই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর কমিশনের অন্দরমহলের মতপার্থক্য নিয়ে খবর প্রকাশ্যে আসার আগেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *