আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতার ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে SIR-এর আগের ভোটার তালিকা ফিরিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে বিধানসভা ভোট করানোর দাবি জানিয়েছেন তিনি। তাঁর এই মন্তব্য এসেছে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের পর। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, SIR-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিন কমিশনারের সম্মতিতেই নেওয়া হয়েছে।
Total Views:
0