এশিয়ান গেমসে কাবাডিতে ভারতের দুই দলের সেমিফাইনাল নিশ্চিত

আমুদরিয়া নিউজ: ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসে কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা—দুই দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। পুরুষ দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চিনা তাইপের মুখোমুখি হচ্ছে, আর মহিলা দল খেলছে জাপানের বিরুদ্ধে।

এর আগে পুরুষ দল জাপান, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। মহিলারাও বাংলাদেশ ও ইরানকে হারিয়ে অপরাজিত রয়েছে। আজকের ম্যাচগুলির ফলের উপর নির্ভর করবে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ। ২৫ সেপ্টেম্বর সেমিফাইনাল এবং ২৬ সেপ্টেম্বর দুই বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *