টোটোয় যাত্রীদের লক্ষ্য করে ছিনতাই, শিলিগুড়িতে গ্রেফতার ২

আমুদরিয়া নিউজ: ভোরবেলায় টোটোয় যাত্রীদের লক্ষ্য করে ছিনতাইয়ের অভিযোগের তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশের খবর অনুযায়ী, ধৃত রাজা দাস (২১) ও আবজিৎ যাদব (২৪) পাতি কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশের দাবি, সেবক মোড়ের কাছে এক দম্পতির কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তাঁদের নাম উঠে আসে। ওই ব্যাগে ছিল আইফোন, সোনার আংটি ও গুরুত্বপূর্ণ নথি। হিলকার্ট রোডের আরও একটি ছিনতাইয়ের ঘটনাতেও তাঁদের যোগ রয়েছে বলে পুলিশের দাবি।

পাঁচ দিনের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর রাজা দাসের বাড়িতে অভিযান চালিয়ে একটি আইফোন ও গয়না গলিয়ে তৈরি করা সোনা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সোনা ছিনতাই হওয়া আংটির সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *