আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা ও সামরিক ফ্লাইওভারের মাধ্যমে ওয়াশিংটনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। দীর্ঘ ১১ বছর পর শি জিনপিংয়ের এই তিন দিনের ওয়াশিংটন সফরকে ঘিরে দুই দেশের পতাকা ও মার্চিং ব্যান্ডের সুরে যৌথ বিমান ঘাঁটি ‘অ্যান্ড্রুজ’-এ এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। ১৯৬২ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট নিজে বিমানবন্দরে উপস্থিত হয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানালেন।
বুধবার সন্ধ্যায় সস্ত্রীক শি জিনপিংকে স্বাগত জানান ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। এ সময় চিনা প্রেসিডেন্টের সম্মানার্থে দুটি মার্কিন সুপারসনিক যুদ্ধবিমান ওপর দিয়ে উড়ে যায়। এই উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে এআই, ইরান যুদ্ধ, তাইওয়ান সংকট এবং বাণিজ্য চুক্তির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।