আমুদরিয়া নিউজ: মাইক্রোসফ্টের গেমারদের জন্য এক বড় ধাক্কা! এক্সবক্স তাদের জনপ্রিয় গেম ফ্র্যাঞ্চাইজি ‘হলো’ (Halo)-এর উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে। একই সঙ্গে কোম্পানিটি বড় ধরণের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ‘হলো’ গেমটির বর্তমান স্টুডিওর কর্মীদের ছাঁটাই করে এর ভবিষ্যৎ সংস্করণগুলো তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে বিখ্যাত গেম ‘কল অব ডিউটি’র নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন-কে। গেম বিশ্লেষকদের মতে, এক্সবক্সের একসময়ের শ্রেষ্ঠ এই গেমটিকে নতুন করে জনপ্রিয় করে তুলতেই এই নাটকীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, এক্সবক্সের অন্য নামী স্টুডিও ‘নিনজা থিওরি’-র ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোম্পানিটি এই স্টুডিওটি বিক্রি করার চেষ্টা করলেও, দুটি চুক্তি বাতিল হয়ে যাওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
Total Views:
0