আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের দ্বিতীয় দিন শেষে ভারতের ঝুলিতে রয়েছে মোট ৬টি পদক—৪টি রুপো এবং ২টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত সোনার পদক আসেনি। ভারতের এই ছয়টি পদকের মধ্যে শুটিং থেকেই এসেছে ৫টি, আর একটি ব্রোঞ্জ এসেছে মিক্সড মার্শাল আর্টসে।
শুটিংয়ে এলাভেনিল ভালারিভান, হিমাংশু ধিল্লন, রুদ্রাঙ্ক্ষ পাটিল-সহ ভারতীয় শুটাররা পদক জিতেছেন। অন্যদিকে সুচিকা তারিয়াল মহিলাদের Traditional-60kg বিভাগে ব্রোঞ্জ জিতে এশিয়ান গেমসে মিক্সড মার্শাল আর্টসে ভারতের প্রথম পদক এনে দিয়েছেন।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ভারতের সামনে আরও কয়েকটি পদকের সুযোগ রয়েছে। মহিলা ক্রিকেট দলের ফাইনাল, শুটিং, কাবাডি, ব্যাডমিন্টন-সহ একাধিক ইভেন্টে প্রতিযোগিতা চলছে।
Total Views:
0