আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে আজ পুরুষদের দলীয় ইভেন্টে মাঠে নামছে ভারত। প্রথম রাউন্ডে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচটি জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামে নির্ধারিত হয়েছে।
ভারতীয় দলে রয়েছেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্ত, আয়ুষ শেট্টি-সহ একাধিক তারকা খেলোয়াড়। ডাবলসে রয়েছেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। পুরুষদের দলীয় ইভেন্টটি সরাসরি নকআউট পদ্ধতিতে হচ্ছে। বাংলাদেশকে হারাতে পারলে পরের পর্বে ভারতের সামনে জাপানের মতো শক্তিশালী প্রতিপক্ষ আসতে পারে।
ভারতীয় দলের লক্ষ্য শুধু প্রথম রাউন্ড পার হওয়া নয়—গত এশিয়ান গেমসে পুরুষদের দলীয় বিভাগে রুপো জেতার পর এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই।
Total Views:
0