জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ ‘বাউল বিসর্গ’, দেশ-বিদেশের শিল্পীদের মিলন

আমুদরিয়া নিউজ: বাংলার লোকসংগীত ও বাউল দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘বাউল বিসর্গ’। ‘পৃথিবীটা একদিন বাউলের হবে’—এই ভাবনাকে সামনে রেখে সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান।

আয়োজক সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বর’-এর উদ্যোগে অনুষ্ঠানে বাংলাদেশের লোকশিল্পী খালেক দেওয়ান ও তাঁর দল পালাগান পরিবেশন করবেন। ভারতের রবীন্দ্রসংগীতশিল্পী দীপাঞ্জন পাল, বাংলাদেশের নজরুলসংগীতশিল্পী শুভ কর্মকার এবং পঞ্চকবি ও রবীন্দ্রসংগীতশিল্পী হর্ষ মুখোপাধ্যায়-সহ আরও শিল্পীরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘পঞ্চকবির বাউল ভাবনা ও গান’। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনের সৃষ্টিতে বাউল ভাবনার প্রভাব গান ও আলোচনার মাধ্যমে তুলে ধরা হবে। লোকসংগীতের সুর, বাউল দর্শনের মানবিকতা এবং দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে আজকের এই আয়োজন বাংলার লোকঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি সাংস্কৃতিক প্রয়াস।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *