আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমকে ঘিরে দেশে ২ থেকে ২.৫ লক্ষ অস্থায়ী ও গিগ কাজ তৈরি হতে পারে বলে NLB Services-এর এক প্রতিবেদনে উঠে এসেছে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ই-কমার্স, কুইক কমার্স, খুচরো ব্যবসা, লজিস্টিক্স, হসপিটালিটি ও পর্যটন ক্ষেত্রে নিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উৎসবের মরশুমে নিয়োগ ১৫–২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলি মোট নিয়োগের প্রায় ৪৫ শতাংশ জোগান দিতে পারে। ডেলিভারি, গুদাম, রিটেল সেলস ও কাস্টমার সার্ভিসের মতো ক্ষেত্রে চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
Total Views:
0