অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণ: বীচে সাঁতার কাটার সময় ব্যক্তির মৃত্যু

আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে পার্থের সোরেন্টো বীচে শুক্রবার স্থানীয় সময় সকাল সোয়া দশটা নাগাদ এক ভয়াবহ হাঙরের আক্রমণে এক সাঁতারুর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশ, হেলিকপ্টার ও বোটের সাহায্যে ওই এলাকায় একটি বড়সড় তল্লাশি অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, উপকূল থেকে মাত্র ৫০ মিটার দূরে ওই ব্যক্তিকে একটি হাঙর কামড়ে জলের নিচে টেনে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী নার্স জানান, হাঙরটি ওই ব্যক্তিকে মাছের মতো এদিক-ওদিক আছড়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। অন্য এক প্রত্যক্ষদর্শী সমুদ্রের জলে রক্তের স্রোত ভাসতে দেখেন। জানা গেছে, দুই বন্ধু একসাথে সাঁতার কাটছিলেন, যার মধ্যে মাত্র একজন অক্ষত অবস্থায় কূলে ফিরে আসতে পেরেছেন। ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *