আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নজর কেড়েছে দুই পুরুষ চিতার বন্ধুত্ব। একটির জন্ম ভারতে, অন্যটি চলতি বছর বতসোয়ানা থেকে আনা। রক্তের সম্পর্ক না থাকলেও তারা একসঙ্গে চলাফেরা, শিকার ও খাবার ভাগ করে নিচ্ছে। এমনকি একে অপরকে পরিচর্যা করতেও দেখা গেছে।
কুনো কর্তৃপক্ষের মতে, এই আচরণ চিতাদের সামাজিক অভিযোজন এবং স্বাভাবিক পরিবেশে তাদের বসতি গড়ে ওঠার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। ১৭ সেপ্টেম্বর প্রকল্প চিতার চার বছর পূর্ণ হওয়ার সময় ভারতে চিতার সংখ্যা দাঁড়িয়েছে ৫২, যার মধ্যে ৩২টি ভারতে জন্মেছে।
Total Views:
0