আমুদরিয়া নিউজ: হিন্দি দিবসকে সামনে রেখে কানপুরে মেট্রো স্টেশনেই বসেছে বইমেলা। ১৫ সেপ্টেম্বর থেকে কানপুর সেন্ট্রাল এবং বড় চৌরাস্তা মেট্রো স্টেশনে শুরু হয়েছে এই বইমেলা। ১৬ সেপ্টেম্বর থেকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে মোটিঝিল মেট্রো স্টেশনও।
কানপুর মেট্রোর উদ্যোগে আয়োজিত এই বইমেলা চলবে প্রায় দেড় মাস। সেখানে সাহিত্য, শিল্প, বিজ্ঞান, আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, যাতায়াতের সময় যাত্রীদের বই পড়ার সুযোগ করে দিয়ে শহরে পাঠাভ্যাস ও বই পড়ার সংস্কৃতিকে আরও উৎসাহিত করা।
এছাড়াও, কানপুর মেট্রোর এনসিএমসি গো-স্মার্ট কার্ডধারীরা বই কেনার ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন।
Total Views:
0