পাকিস্তান-চিনের সীমান্ত কমিশন নিয়ে ভারতের আপত্তি

আমুদরিয়া নিউজ: পাকিস্তান ও চিনের মধ্যে গঠিত Boundary Joint Commission-এর প্রথম বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত এই কমিশনকে কোনও আইনি ভিত্তিসম্পন্ন ব্যবস্থা হিসেবে স্বীকার করে না।

ভারতের বক্তব্য, ১৯৬৩ সালের পাকিস্তান-চিন সীমান্ত চুক্তিও ভারত স্বীকৃতি দেয়নি। নয়াদিল্লির দাবি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সঙ্গে সম্পর্কিত কোনও ভূখণ্ড নিয়ে পাকিস্তান ও চিনের এমন কোনও ব্যবস্থা ভারতের সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলতে পারে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *