দিল্লিতে DTC বাস ধর্মঘট, পরিষেবা ব্যাহত

আমুদরিয়া নিউজ: বেতন বৃদ্ধি, মহার্ঘভাতা, চিকিৎসা ও সামাজিক সুরক্ষার দাবিতে দিল্লির DTC-র চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টরদের ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত। ফলে রাজধানীর একাধিক রুটে বাস চলাচল ব্যাহত হয়েছে এবং সমস্যায় পড়েছেন যাত্রীরা।

ইউনিয়নের দাবি, চালকরা বর্তমানে দৈনিক ₹৮৬২ মজুরি পান এবং তাঁরা দৈনিক ₹২,০০০ মজুরি, সরকারি ছুটির দিনের পারিশ্রমিক, বার্ষিক বোনাস ও চিকিৎসা-সহ সামাজিক সুরক্ষা চান। ধর্মঘটের জেরে অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে দিল্লি মেট্রো বৃহস্পতিবার অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *