আমুদরিয়া নিউজ: কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থাকা ভবনের দুই তলা খালি করার নির্দেশ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। দমকল দফতরের ৪ সেপ্টেম্বরের নির্দেশ খারিজ করে বিচারপতি কৃষ্ণ রাও নতুন করে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
আদালত জানিয়েছে, নতুন পরিদর্শনে অগ্নিনিরাপত্তার কোনও ঘাটতি ধরা পড়লে তা তৃণমূলকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে হবে। নিরাপত্তা বিধি না মানলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে দমকল দফতর।
Total Views:
0