আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরের উধমপুরের সোহন এলাকায় রাতভর নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল থেকে তাদের দেহ এবং অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। প্রাথমিকভাবে তারা পাকিস্তানি নাগরিক এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানে রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা স্পেশাল ফোর্সেস ও জম্মু-কাশ্মীর পুলিশ অংশ নেয়। এলাকায় এখনও তল্লাশি ও নজরদারি চলছে।
Total Views:
0