আমুদরিয়া নিউজ: বাড়ির অমতে বিয়ে করায় বেঙ্গালুরুর বাড়ি থেকে ২১ বছরের এক তরুণীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধে। গাড়িতে করে পালানোর সময় পরপর কয়েকটি গাড়িতে ধাক্কা লাগে। ঘটনায় ছ’জন আহত হয়েছেন।
ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িচালক-সহ আরও এক অভিযুক্ত পলাতক। তরুণীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং ঘটনার নেপথ্যে পারিবারিক বিরোধই ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Total Views:
1