আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মারাত্মক বিমান দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কার্গো বিমান সংস্থা ‘২১ এয়ার’-এর সাথে সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। গত ৬ সেপ্টেম্বর পুয়ের্তো রিকো থেকে আসা ‘প্রাইম এয়ার’ ব্র্যান্ডের বোয়িং ৭৬৭ কার্গো বিমানটি রানওয়ে অতিক্রম করে বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।
এই ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্ত করছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, রানওয়েতে নামার সময় বিমানটির গতিবেগ অনেক বেশি ছিল। অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল জানিয়েছেন, সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ‘২১ এয়ার’-এর সাথে তাদের অংশীদারিত্ব স্থগিত থাকবে।
Total Views:
0