আমুদরিয়া নিউজ: নারী এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়লেও পরে দলের ক্রিকেটাররা দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে ফিরে আসেন। শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। দুই শক্তিশালী দলের এই লড়াইকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উন্মাদনা।
Total Views:
0