আমুদরিয়া নিউজ: ইতালির কুখ্যাত মাফিয়া চক্র ‘এনদ্রাঙ্গেতা’-র বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক লিয়া গ্যারোফালোর মেয়ে ডেনিস কসকো (৩৫) মারা গেছেন। নিজের মাকে হত্যার দায়ে মাফিয়া বাবা কার্লো কসকোর বিরুদ্ধে আদালতে সাহসী সাক্ষ্য দিয়ে দেশজুড়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়; ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
মায়ের মতোই মাত্র ৩৫ বছর বয়সে মারা গেলেন ডেনিস। মাফিয়াদের হাত থেকে বাঁচতে দীর্ঘ বছর ধরে রাষ্ট্রীয় সুরক্ষায় ছদ্মনামে জীবন কাটাচ্ছিলেন তিনি। তবে মানসিক ট্রমা, একাকীত্ব ও মাদকাসক্তির কারণে চরম সংকটে ছিলেন।
অ্যান্টি-মাফিয়া আইনজীবী এনজা রান্দো ডেনিসের মৃত্যুকে পুরো দেশের জন্য এক “গভীর ক্ষত” হিসেবে বর্ণনা করেছেন। মাফিয়াদের কবল থেকে বাঁচার পর ভুক্তভোগীদের আরও দীর্ঘমেয়াদী মানসিক ও সামাজিক সহায়তার প্রয়োজনীয়তাকে এই ঘটনা আবার সামনে এনেছে।