লালকেল্লা বিস্ফোরণে এনআইএ চার্জশিট, ‘পরিকল্পিত হামলা’র দাবি

আমুদরিয়া নিউজ: ২০২৫ সালের ডিসেম্বরে দিল্লির লালকেল্লা বিস্ফোরণ মামলায় চার্জশিট পেশ করল এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্ত উমর উন নবি গাড়ির ভিতরে আইইডি সক্রিয় করে হামলা চালায়, যা আত্মঘাতী হামলার ইঙ্গিত দেয়।

চার্জশিট অনুযায়ী, হামলার পরিকল্পনা দীর্ঘদিনের ছিল এবং ২০২৩ সালের ডিসেম্বর থেকেই লালকেল্লা এলাকা পর্যবেক্ষণের অভিযোগ রয়েছে। এনআইএ-র দাবি, উমর উন নবিই এই হামলার মূল অভিযুক্ত এবং সে একাধিক পরিচয় ব্যবহার করত। ওই বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ও ২৯ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *