আমুদরিয়া নিউজ: কানাডার ওপর পাল্টা আঘাত হানল মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কানাডিয়ান অ্যালকোহল, দুগ্ধজাত পণ্য এবং মোটরসাইকেল আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার একগুচ্ছ নির্বাহী আদেশে ট্রাম্প দাবি করেন, কানাডা বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার সাথে ‘বৈষম্যমূলক’ আচরণ করছে।
গত আগস্টে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডা মার্কিন পণ্যের ওপর শুল্ক বসালে এই সংঘাতের সূত্রপাত হয়। মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে কানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক জানিয়েছেন, তিনি দেশের ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। তবে আলোচনার মাধ্যমে এই উত্তেজনা প্রশমনের জন্য কানাডা এখনও প্রস্তুত।
Total Views:
0