আমুদরিয়া নিউজ: কলকাতা ফুটবল লিগের হাইভোল্টেজ ডার্বিতে পয়েন্ট ভাগ করে নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। ৭-ই সেপ্টেম্বর সোমবার বারাসত স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। প্রথমার্ধে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে মহম্মদ বিলালের হেডে সমতা ফেরায় ইস্টবেঙ্গল।
মূলত তরুণ ও রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে মাঠে নেমেও মোহনবাগানের সিনিয়র দলকে দুর্দান্ত লড়াইয়ে আটকে দেয় লাল-হলুদ শিবির। শেষ পর্যন্ত কোনও দলই জয়সূচক গোল করতে না পারায় ড্র হয় কলকাতা ডার্বি।
Total Views:
0