ফের চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

আমুদরিয়া নিউজ: দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন আন্তঃদেশীয় ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস।

মঙ্গলবার ঢাকায় দুই দেশের রেল আধিকারিকদের বৈঠকে ট্রেন পরিষেবা পুনরায় চালুর বিষয়ে আলোচনা হবে। সমঝোতা হলে অক্টোবর থেকেই ট্রেনগুলি চলাচল শুরু করতে পারে। পাশাপাশি রাজশাহী-কলকাতা নতুন রেলপথ এবং মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *