আমুদরিয়া নিউজ: দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে প্রায় ১.১ লক্ষ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। সেনা, নৌসেনা ও বায়ুসেনার জন্য আধুনিক সরঞ্জাম কেনা হবে।
এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাসী হলেও সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তার স্বার্থে সামরিক বাহিনীকে প্রয়োজনীয় স্বাধীনতা ও রসদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Total Views:
0