কলকাতার দুই বাজারে পুরসভার খাদ্য সুরক্ষা অভিযান

আমুদরিয়া নিউজ: খাদ্য সুরক্ষায় কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। সোমবার বউবাজারের পনিরপট্টি ও গড়িয়াহাট বাজারে অভিযান চালায় পুরসভার এনফোর্সমেন্ট ও খাদ্য সুরক্ষা দফতর। পনিরপট্টিতে পনিরের গুণমান পরীক্ষা করার পাশাপাশি বেশ কিছু দোকান থেকে বাসি খোয়া ক্ষীর ও ছানার কেক বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়। বৈধ ফুড লাইসেন্স না থাকায় একটি দোকানকে নোটিসও দেওয়া হয়।

অন্যদিকে, গড়িয়াহাট বাজারে মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। পাশাপাশি মেয়াদ ও প্যাকেজিংয়ের তথ্যহীন প্রায় ১০ থেকে ১৫ কেজি হিমায়িত মাংস বাজেয়াপ্ত করে পুরসভা। পরে ফিনাইল মিশ্রিত জল দিয়ে তা নষ্ট করে ভ্যাটে ফেলে দেওয়া হয়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *