সত্য নিকেতন দুর্ঘটনার পর কড়া পদক্ষেপ দিল্লি সরকারের

আমুদরিয়া নিউজ:দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধসের ঘটনার পর কড়া পদক্ষেপ নিল দিল্লি সরকার। রবিবারের ওই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

আজ ঘটনাস্থল পরিদর্শনে যান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জানান, আশপাশের বিপজ্জনক ভবনগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবনটির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।দুর্ঘটনার পর শহরের বেআইনি ও বিপজ্জনক বহুতল ভবনগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *