আমুদরিয়া নিউজ: স্নাতকোত্তর ভর্তিতে বড় ধাক্কা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। ৩৪টি বিভাগে প্রায় ১,০০০ আসনের মধ্যে প্রথম দফার ভর্তি শেষে ভর্তি হয়েছেন মাত্র প্রায় ৫৫০ জন। ফলে এখনও প্রায় ৪৫০টি আসন খালি। আসন পূরণ করতে শুক্রবার ফের ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, আবেদনকারীর সংখ্যা কমে যাওয়াতেই এই পরিস্থিতি।
এদিকে স্থায়ী উপাচার্যের অনুপস্থিতি, প্রায় ১০০ জন শিক্ষকের ঘাটতি এবং আর্থিক সংকটের মধ্যেই ছাত্রসংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের ঘাটতিও প্রায় ৪৫ কোটি টাকা বলে সূত্রের খবর। বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের দাবি, স্থায়ী উপাচার্য নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানের পথ খুলতে পারে।
Total Views:
0