আমুদরিয়া নিউজ: শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো ও পঠনপাঠনের মান উন্নত করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রতিটি জেলায় অন্তত দুটি করে আধুনিক ‘সিএম শ্রী ইনস্টিটিউট’ তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ষষ্ঠ শ্রেণি থেকে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়া ভর্তি হবে এই স্কুলগুলিতে। থাকবে স্মার্ট বোর্ড, ডিজিটাল ল্যাব ও উন্নতমানের শিক্ষক।
এর পাশাপাশি ১,১৯৭টি স্কুলে স্মার্ট বোর্ড এবং উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে দুটি ক্রীড়া কেন্দ্র তৈরির পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে শিক্ষাক্ষেত্রে রাজ্যকে দেশের সেরা দশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
Total Views:
0