পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত, কীভাবে পাবেন ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা?

আমুদরিয়া নিউজ: ১৬ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। কেন্দ্রের এই প্রকল্পে রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার, অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।

আয়ুষ্মান ভারতের পাশাপাশি চালু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও। আয়ুষ্মান ভারতের আওতায় না থাকা যোগ্য ব্যক্তিদের জন্য এই প্রকল্প। প্রাথমিকভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পও চালু থাকছে। ফলে আয়ুষ্মান কার্ড না থাকলেও স্বাস্থ্যসাথী কার্ড থাকলে নির্ধারিত হাসপাতালে সেই কার্ডে চিকিৎসার সুবিধা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কি কি লাগবে কার্ড বানাতে আসুন জেনেনি,-

আয়ুষ্মান কার্ডের জন্য সাধারণত ১.আধার কার্ড , ২.রেশন কার্ড, ৩..মোবাইল নম্বর এবং প্রয়োজন অনুযায়ী পারিবারিক পরিচয় বা অন্যান্য নথি লাগতে পারে।

কি করে কার্ড বানাবেন,-

প্রথমে অফিসিয়াল পোর্টালে যান Beneficiary NHA Portal-এ প্রবেশ করুন। তারপর ‘Beneficiary’ অপশনটি সিলেক্ট করুন। আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।

আপনার তথ্য দিন যেমন, আপনার রাজ্য,  জেলা এবং সার্চ অপশনে ‘Aadhaar Number’ সিলেক্ট করে আপনার আধার নম্বর লিখুন।

তারপর স্ট্যাটাস চেক করুন, পরিবারের সদস্যদের নাম ও তাদের আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন। আর যদি স্ট্যাটাস ‘Not-Generated’ থাকে, তাহলে ‘Apply Now’-এ ক্লিক করুন।

এরপর, আধার-সংযুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে বায়োমেট্রিক বা ওটিপি অথেন্টিকেশন ও e-KYC সম্পূর্ণ করুন।

প্রক্রিয়াটি শেষ হলে ডিজিটাল আয়ুষ্মান কার্ডটি পিডিএফ (PDF) ফরম্যাটে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে।

যোগ্যতা যাচাইয়ের পর অনলাইনে বা তালিকাভুক্ত হাসপাতালের আয়ুষ্মান সহায়তা কেন্দ্রে কার্ড তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

এই প্রকল্পের অন্যতম সুবিধা হল পোর্টেবিলিটি। অর্থাৎ, পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্যান্য রাজ্যের তালিকাভুক্ত হাসপাতালেও আয়ুষ্মান ভারতের আওতায় ক্যাশলেস চিকিৎসা নেওয়া যাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *