আমুদরিয়া নিউজ: পুরীর ঐতিহাসিক শ্রী জগন্নাথ মন্দিরের ব্যাংক রক্ষিত সম্পত্তির পরিমাণ প্রকাশ করল মন্দির প্রশাসন। ৩১ আগস্টের হিসাব অনুযায়ী, মন্দিরের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ১,৯১১.৮০ কোটি টাকা। এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের নামে রয়েছে প্রায় ৬০,৮২১ একর জমি।
মন্দির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১০০.৭১ কোটি টাকা রয়েছে সেভিংস, কারেন্ট ও ফ্লেক্সি অ্যাকাউন্টে। ভক্তদের দান, খনি ও কোয়ারি থেকে আয় এবং সরকারি অনুদান মন্দিরের আয়ের অন্যতম প্রধান উৎস। মন্দিরের আয় ও দানের হিসাব স্বচ্ছ রাখতে ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
Total Views:
0