চালু হচ্ছে বাংলায় ১,০১৪টি ঔষধি কেন্দ্র

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে বর্তমানে ১,০১৪টি জন ঔষধি কেন্দ্র রয়েছে। উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ২০৩টি, কলকাতায় ১৬২টি এবং হাওড়া ও হুগলিতে ১০৩টি করে কেন্দ্র রয়েছে। আগামী দিনে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে আরও ৪৬৯টি জন ঔষধি কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যাবে বলে দাবি।

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পর প্রায় ১ কোটি ৪০ লক্ষ পরিবার বা ৬ কোটি মানুষ এর আওতায় আসছেন। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে। পাশাপাশি, প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলির জন্যও স্বাস্থ্যবিমা যোজনা চালু রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *