আমুদরিয়া নিউজ: তারেক রহমানের দিল্লি সফর শেষ মুহূর্তে বাতিল হওয়াকে ঘিরে ভারত-বাংলাদেশের সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে।শেখ হাসিনার দিল্লিতে সাংবাদিক বৈঠকের বক্তব্যকে কেন্দ্র করেই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এদিকে, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান আরও কঠোর করছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, ভারতও বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, জ্বালানি, নদীর জলবণ্টন এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
Total Views:
0