আমুদরিয়া নিউজ:নতুন বছরের শুরুতেই ফ্রান্সের হাইস্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে জাতীয় নিষেধাজ্ঞা চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নিয়ম।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, ক্লাসে বিঘ্ন কমানো এবং বিরতির সময় সরাসরি সামাজিক যোগাযোগ বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিকিৎসা বা নির্দিষ্ট শিক্ষাগত প্রয়োজনে কিছু ক্ষেত্রে ছাড় থাকবে। নিয়ম ভাঙলে স্কুল কর্তৃপক্ষ সাময়িকভাবে ফোন জব্দ করতে পারবে বলে জানানো হয়েছে।
Total Views:
0