রাজ্য পুলিশে ৪৩ হাজার শূন্যপদ

আমুদরিয়া নিউজ:রাজ্য পুলিশে শূন্যপদ পূরণে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে প্রায় ৪৩ হাজার পদ খালি, ফলে বহু থানা সিভিক ভলান্টিয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে জানান তিনি।

পুলিশের পরিকাঠামো উন্নয়নে প্রতি বছর এক হাজার পুরনো গাড়ি বদল, মহিলা থানা ও সাইবার ইউনিট শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিষেবা ‘১১২’-এর জন্য প্রতিটি থানায় চারটি করে গাড়ি দেওয়ার কথা বলেছেন তিনি। এছাড়াও, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ২০০ সদস্যের নতুন ‘অর্জুন’ বাহিনী তৈরির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *