আমুদরিয়া নিউজ:স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় প্রবাসীদের ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে অস্থায়ী শিবিরে ঢুকে তাবু ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। পাশাপাশি প্রবাসীদের জন্য খাবার ও জল নিয়ে যাওয়া গাড়ি আটকে দেওয়ারও চেষ্টা হয়।
প্রশাসনের দাবি, বর্তমানে সেউতায় প্রায় ৫ থেকে ৮ হাজার প্রবাসী রয়েছেন, যাদের মধ্যে প্রায় দেড় হাজার অপ্রাপ্তবয়স্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিযুক্ত রয়েছে। সংঘর্ষে চার সেনাসদস্য আহত হয়েছেন এবং ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকার জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে অবৈধভাবে থাকা প্রবাসীদের ফেরত পাঠানো হবে।
Total Views:
0