আমুদরিয়া নিউজ:ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর অভিযোগ, যুদ্ধের মাধ্যমে লক্ষ্যপূরণে ব্যর্থ হয়ে এবার অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন।
জাতিসংঘকে দেওয়া চিঠিতে আরাগচি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও। খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্য পাওয়ার ক্ষেত্রে তৈরি হচ্ছে সমস্যা। তাই যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান এবং তা কার্যকর না করার জন্য অন্যান্য দেশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
Total Views:
0