কেন প্রতি গ্রীষ্মে অচেনা মানুষদের নিজেদের বাগানে আমন্ত্রণ জানান এস্তোনিয়ার বাসিন্দারা?

আমুদরিয়া নিউজ: প্রতি বছর গ্রীষ্মকালে এস্তোনিয়ার বাসিন্দারা তাদের বাড়ির বাগান, গ্যারেজ, এমনকি শোবার ঘরের জানলাগুলোকে সাময়িকভাবে ক্যাফেতে পরিণত করে সম্পূর্ণ অচেনা মানুষদের স্বাগত জানান। ‘কোডুকোহভিকুটে প্যাভ’ (Kodukohvikute Päev) বা “হোম ক্যাফে ডে” নামের এই ঐতিহ্যবাহী উৎসবটি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এস্তোনিয়া জুড়ে ১৫০টিরও বেশি স্থানে অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দারা তাঁদের নিজস্ব বাগানে তাঁবু খাটিয়ে অতিথিদের জন্য স্যুপ, ঘরোয়া আচার, রাই ব্র্রেড, সুশি এবং কেকের মতো নানা ধরণের সুস্বাদু খাবার তৈরি করেন। ২০০৭ সালে এস্তোনিয়ার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হিউমাতে পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রথম এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল।  ঊনবিংশ শতাব্দীতে এই অঞ্চলের মানুষদের কফির প্রতি বিশেষ ভালোবাসার ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে এই উৎসবের সূচনা হয়। বর্তমানে এই উৎসবটি কেবল খাবার বা কফি পানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পর্যটকদের কাছে এস্তোনিয়ার সাধারণ মানুষের ঘরোয়া জীবনযাত্রা ও আতিথেয়তাকে খুব কাছ থেকে দেখার একটি দারুণ সুযোগ করে দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *