ঝাড়গ্রামে তোলা আদায়ের অভিযোগে পুলিশকর্মী গ্রেফতার

আমুদরিয়া নিউজ:পণ্যবাহী গাড়ি থেকে বেআইনি টাকা আদায়ের অভিযোগে ঝাড়গ্রামে এক পুলিশ কনস্টেবল-সহ চারজনকে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। অভিযোগ, দালালদের মাধ্যমে ট্রাক ও ট্রাক্টর থেকে নিয়মিত টাকা নেওয়া হত।

অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে ACB। প্রায় ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে তদন্তকারীদের দাবি। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *