আমুদরিয়া নিউজ:২৬ হাজার চাকরি বাতিলের মামলায় স্বস্তি পেলেন ‘যোগ্য’ এসএসসি প্রার্থীরা। নতুন অন্তর্বর্তী আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত পুরনো চাকরিতেই কাজ চালিয়ে যেতে পারবেন তাঁরা। আগের নির্দেশ অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত চাকরি বহালের কথা ছিল। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
Total Views:
0