আমুদরিয়া নিউজ:BPSC-র পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ফের পথে নামলেন বিহারের চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, ৭০তম BPSC পরীক্ষা বাতিল করে তাঁদের সঙ্গে সরাসরি আলোচনা করতে হবে।
Total Views:
0