আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরের উপকণ্ঠে একটি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৯০,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৪২,০০০ মানুষকে অবিলম্বে ঘরবাড়ি ছাড়ার এবং আরও ৪৫,০০০ মানুষকে যেকোনো মুহূর্তে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।
গত শনিবার সকালে মানুষের অসচেতনতার কারণে সৃষ্ট এই দাবানলটি শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং ইতোমধ্যে প্রায় ১৫,০০০ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেভাদার গভর্নর জো লম্বার্ডো ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং দমকল কর্মীদের সহায়তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। এই দুর্যোগে তিন জন উদ্ধারকর্মীসহ মোট ছয় জন আহত হয়েছেন এবং সোমবার এলাকার সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।