আমুদরিয়া নিউজ: অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ (Abercrombie & Fitch)-এর প্রাক্তন সিইও মাইক জেফরিস যৌন পাচার ও পতিতাবৃত্তির মামলায় বিচারের জন্য মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে রায় দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। এর আগে ডিমেনশিয়া এবং অ্যালঝেইমার্স রোগের কারণে তাঁকে বিচারের অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল।
তবে বিচারক নুসরাত চৌধুরী তাঁর ১০৯টি ফোন কলের ২১ ঘণ্টারও বেশি অডিও রেকর্ড এবং চিকিৎসা সংক্রান্ত নথি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে এই পূর্ববর্তী সিদ্ধান্তটি বাতিল করেন। আগামী ২৬ অক্টোবর থেকে ৮১ বছর বয়সী জেফরিসের এই বহুল আলোচিত বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। দোষী সাব্যস্ত হলে জেফরিস ও তাঁর সহযোগীদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
Total Views:
0