আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ২১ বছর বয়সী ট্রান্সজেন্ডার তরুণী জুজু নাডোকে ছুরিকাঘাতে হত্যা করার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট সন্ধ্যায় জুজু যখন বন্ধুদের সাথে ব্যাক কোভ ট্রেইল দিয়ে হাঁটছিলেন, তখন গ্লেন রডনি (৫৮) নামের এক সাইকেল আরোহী ব্যক্তি ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত রডনি জুজু এবং তাঁর বন্ধুদের তাড়া করে এবং একপর্যায়ে জুজুর বুকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জুজু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুজুর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও সঙ্গীর পাশাপাশি স্থানীয় এলজিবিটিকিউ+ (LGBTQ+) কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সঙ্গী ক্যাসপার ডিউইট জুজুকে একজন ‘স্বর্গীয় দূত’ হিসেবে স্মরণ করেছেন, যিনি সর্বদা মানুষকে আপন করে নিতে পারতেন। পুলিশ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।