আমুদরিয়া নিউজ:ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে সশরীরে হাজির না হওয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কৃষ্ণনগর জেলা আদালতের নির্দেশ সত্ত্বেও বুধবার সশরীরে হাজির হননি তিনি। আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন জানানো হলেও আদালত তা গ্রহণ করেনি। একাধিকবার সমন ও নোটিসের পরও হাজিরা না দেওয়ায় মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
Total Views:
0