ফিলাডেলফিয়ায় ‘চাকি’ মুখোশধারীর তাণ্ডব: আতঙ্কে বাসিন্দারা

আমুদরিয়া নিউজ: ফিলাডেলফিয়া সিটির সিটি হলের আশেপাশে কুখ্যাত হরর চরিত্র ‘চাকি’র মতো একটি ভয়াবহ পুতুলের মুখোশ পরে সাধারণ মানুষকে তাড়া ও হুমকি দেওয়ার অভিযোগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সন্ধান করছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে অন্তত ছয়জন ব্যক্তি এই মুখোশধারীর সন্ত্রাসের শিকার হয়েছেন, যার মধ্যে এক নারীকে তাড়া করে “তুমি কি মরতে প্রস্তুত?” বলে হুমকিও দেওয়া হয়েছে।

গত ১২ আগস্টের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকালের দৌড়বিদ এক নারীকে ধাওয়া করার সময় তিনি পড়ে গিয়ে আহত হন এবং এরপরই হামলাকারী পাতাল রেল স্টেশনে পালিয়ে যায়। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি নিজের মোবাইলের আলো জ্বেলে পুরো ঘটনাটি রেকর্ড করছিল। এটি কোনো বিকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘প্র্যাঙ্ক ট্রেন্ড’ বা সস্তা প্রচারণার অংশ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *