আমুদরিয়া নিউজ: থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় সুটকেসের ভেতর থেকে উদ্ধার হওয়া ১৭ বছর বয়সী কিশোরী তুনচানোক দনহোমলার ময়নাতদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে পুলিশ। বুধবার পাতায়া পুলিশ প্রধান অনেক স্রাথংইউ জানিয়েছেন, তুনচানোককে মূলত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। গত ২৭ জুন ভোরে পালানোর প্রাক্কালে গ্রেফতার হওয়া ৪৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক সাইমন পিটার কারম্যানের ডিএনএ-র সাথে নিহতের শরীরে পাওয়া ডিএনএ মিলে গেছে।
পুলিশের ধারণা, হত্যার পর লাশটি নগ্ন অবস্থায় সুটকেসে ভরে রেললাইনের পাশে ফেলে দেওয়ার সময় এই ডিএনএ স্থানান্তরিত হয়। বর্তমানে অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে থাই পুলিশ খুন, লাশ গুম এবং নাবালিকা অপহরণসহ চারটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে।
Total Views:
0